বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অভিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য বিএনপি। গত ১৪ জুন মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় যুক্তরাজ্য বিএনপি ।
গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবী করেন । বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় ও যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর ১০নং ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রধান করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ।
এতে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির আহমেদ, শরীফ উদ্দিন ভুঁইয়া, সোহেল আহমদ, এ কে এম নেছার উদ্দিন, মো. রোকন মিয়া, মো. আশরাফুল আলম, আবু বকর সিদ্দিক, জে আলী, লন্ডন মহানগর জাসাসের সহসভাপতি ফেরদৌসী বেগম, নাসির উদ্দিন, আব্দুস সালাম আজাদ, দেলোয়ার হোসেন, আব্দুল হক শাওন, হোসেন আহমদ, মোমিন মিয়া, নাজিয়া আকবর, পটল মিয়া, মুজিবুর রহমান, মো: রাজিব আহমদ, রানা আহমদ সোহেল, গোলজার আহমদ, মো: মহিউদ্দিন, দেওয়ান সাব্বির, মো. তারেক উদিদন, সাঈদ মিয়া, মো. আমির হোসেন, মো. আশরাফুল আলম, মো. আকছার, সাহেদ আহমদ, রেজাউল করিম, মো. শেরওয়ান আলী, আশফাক হোসেন চৌধুরী সাদী, আলী উজ্জ্বল, করিম মিয়া, মো. রনি, ফয়ছল আহমদ, মো. তৌহিদুর রহমান, রুবেল আহমদ রোহেল, আশরাফুল ইসলাম সুমন, মো: নুর মিয়া, মো. ফান্টু, মো. পারভেজ মিয়া সুজা, মেহেদি হাসান ফাহিম, রেজাউল করিম, সৈয়দ খবির হোসেন, আব্দুস সালাম প্রমুখ সহ কয়েক শ’ নেতাকর্মী।






