ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বানি আমীন আর নেই। আজ রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে ইমরুলের বাবার বয়স ছিল ৬০ বছর।
মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন ইমরুলের বাবা। গত মাসে মেহেরপুরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এরপর থেকেই হাসপাতালে। প্রায় এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। মাঝে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। যখন বাসায় আনার চিন্তা, তখন আবার অবস্থার অবনতি হয়। আজ চলেই গেলেন।
গত এক মাস ইমরুলকে করোনার মধ্যে ঝুঁকি নিয়েই নিয়মিত হাসপাতালকে বাসা বানাতে হয়েছে। তবুও বাঁচানো গেল না বাবাকে।






