বাথরুম ঝকঝকে রাখাটা বিরাট একটা চ্যালেঞ্জ

অন্য জায়গা যেমনতেমন, বাসার বাথরুম ঝকঝকে রাখাটা বিরাট একটা চ্যালেঞ্জ। ছোট্ট একটা ঘর, কিন্ত তাতে নানা রকম দরকারি জিনিসপত্র। তাই বাথরুম পরিষ্কার করার সময় প্রতিটি জায়গা ধরে ধরে ধোয়ামোছা লাগে। বাথরুম ঝকঝকে করতে ধাপে ধাপে কীভাবে পরিষ্কার করবেন, তা–ই দেখে নিন।

ভেন্ট রাখুন ধুলাবালুমুক্ত

সাধারণত বাথরুমের দেয়ালের ওপরের দিকে ঘুলঘুলি বা ভেন্টিলেটর থাকে। যে জায়গা দিয়ে ভেতরের বাতাস বাইরে চলাচল করে, সেই জায়গাটুকু পরিষ্কার রাখা জরুরি। এতে দেখতে যেমন পরিচ্ছন্ন লাগবে, আগুন লাগার ঝুকিও কমে আসবে। ঘুলঘুলি (ভেন্ট) দীর্ঘদিন পরিষ্কার করা না হলে ময়লা জমে সেখান থেকে আগুন ধরার সুযোগ তৈরি হয়। তাই এই জায়গাটুকু পরিষ্কার করুন সাবধানে।

মাইক্রোফাইবার কাপড় অথবা পেপার টাওয়েল দিয়ে এই জায়গা পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনারের সামনের অংশ দিয়ে এই জায়গার ধুলাবালু পরিষ্কার করতে পারেন। এরপর একটি পাত্রে ভিনেগার ও পানির সঙ্গে কিছুটা তরল সাবান মিশিয়ে মুছে নিলে এই জায়গা সহজেই পরিষ্কার হয়ে যাবে।

প্রতি ছয় মাসে কমপক্ষে একবার বাথরুমের এই অংশ ডিপ ক্লিন করা জরুরি।

দেয়ালের টাইলস চকচকে করতে

বাথরুমের দেয়ালে ব্যবহারের জন্য বেশ কয়েক বছর ধরে ট্রেন্ডে আছে সাদা ও ধূসর রঙের টাইলস। সাদা টাইলস বাথরুমের সৌন্দর্য বাড়ায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।