স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে কোনো খাদ্যের অভাব নেই। বাংলাদেশে এখন কেউ না খেয়ে থাকে না। বাংলাদেশে কোনো ভিক্ষুক দেখা যায় না। কেউ খালি পায়ে ঘুরে না, কেউ খালি গায়ে থাকে না।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। স্বাস্থ্য খাতে সাফল্য অর্জন উপলক্ষে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা আওয়ামী লীগ।






