মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলদেশ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের যৌথ উদ্যোগে গত ৮ জুলাই ২০২৪ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে এক মানববন্ধন অনুষ্টিত হয়। ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্ট্যান্ড ফর বাংলদেশ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সহসভাপতি দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আবু বকর মোল্লা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, আমার দেশ এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, কমিউনিটি নেতা জামাল হোসেন, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা মু. আব্দুল আলী, অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদীন ও স্ট্যান্ড ফর বাংলাদেশের সাবেক সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গাজীপুর টঙ্গীর সাবেক শিবির সেক্রেটারি খালেদ আহমেদ ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক রায়হান চৌধুরী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্য।






