করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটা সেরে উঠছেন। তিনি এখন উঠে বসতে পারছেন। তাই আজ বৃহস্পতিবার বিকালে তাকে আইসিইউ থেকে সাধারন রুমে স্থানান্তর করা করা হয়েছে। তিনি হাসপাতাল কর্মীদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছেন।
প্রায় দুই সপ্তাহ আগে জনসনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রোববার উচ্চ তাপমাত্রার জ্বর এবং ঠাণ্ডাকাশির কারণে তাকে সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় আরও ৮৯১ জনের মৃত্যু:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় আরও মৃত্যু বরণ করেছেন ৮৯১ জন। তবে গতকালকে চেয়ে আজকে মৃত্যুর সংখ্যা কমেছে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭৮ জনে।
আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৬৫ জন। গতকাল ছিলো ৮২৮জন। ইংল্যান্ডের মৃতের বয়স ছিলো ২৪ থেকে ১০৩ বছর। এর ৪৩ জনের কোন পূর্ব শারীরিক সমস্যা ছিলনা। এনিয়ে শুধু ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেছেন ৭২৪৮জন।
এদিকে আজ স্কটল্যান্ডে মৃত্যু বরণ করেছে ৮১জন, ওয়েলসে ৪১। নর্থান আয়ারল্যান্ডে ৪ জন।
অন্যদিকে ফরেন সেক্রেটারী ডোমেনিক র্যাব জানিয়েছেন ব্রিটেনে মোট ৬৫০৭৭ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৭৮জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭৮৪ জন।






