মৌলভীবাজার জেলার সদর উপজেলার শমশের নগর রোডস্থ বিএনপি ছাত্রদলের সাবেক নেতা আরাফাত রহমান তার ফেসবুকে আওয়ামী লীগ সরকার বিরোধী সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করায় এবং ইউকে বিএনপি দলের সাথে জড়িত থাকায় গত ২৬ মার্চ ২০২২ ইং তারিখে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতা কর্মীরা এসে ভাঙচুর তৎপরতা চালায় এবং বলে যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করলে প্রাণে মারার হুমকি দেয়। আরো ও বলে যে সে বিদেশ থেকে দেশে আসলে থাকে পুলিশ ও র্যাব দিয়ে গ্রেফতার করাবে পরে তাকে মেরে ফেলবে। ছাত্রলীগের নেতাকর্মীরা আরাফাত রহমান এর পিতা কে গালিগালাজ করে হুমকি দামকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন। এবং ছেলেকে সাবধান হতে বলেন এ বিষয়ে নিয়ে আরাফাত রহমান এর পিতা থানায় সাধারণ ডায়েরি করতে চাহিলে থানা কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন।






