প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে রিসাইকেল্ড পিইটি প্লাস্টিকের তৈরি বোতল

বাংলাদেশের বাজারে শতভাগ পুনর্ব্যবহৃত বা রিসাইকেল্ড পিইটি প্লাস্টিকের তৈরি বোতল (ক্যাপ ও লেবেল ছাড়া) এনেছে কোকাকোলা বাংলাদেশ। এসব বোতলে তুলনামূলক কম কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। বর্তমানে কোকাকোলার কিন্‌লে পানির দুই লিটারের বোতলে নতুন এই প্যাকেজিং ব্যবহৃত হচ্ছে, যা পরে কোকাকোলার অন্যান্য পণ্যের প্যাকেজিংয়েও ব্যবহার করা হবে। কোকাকোলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোকাকোলার নতুন এ ব্যবস্থা প্রতিষ্ঠানটির সার্কুলার অর্থনীতি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন এবং প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। বোতলে পরিবর্তন এলেও গ্রাহকেরা কোকাকোলার পণ্যের একই সতেজ স্বাদ পাবেন নতুন এই টেকসই প্যাকেজিংয়ে।