প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করা হচ্ছে। রাজধানীর মিন্টো রোডে অবস্থিত এ ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারি বাংলো পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোডে সব মিলিয়ে ২০ বাংলো তাঁদের জন্য প্রস্তুত করা হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।