প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা

সংগীত পরিচালক হিসেবে দীর্ঘদিনের সফল যাত্রার পর, প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ আজ শুক্রবার মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

প্রথম সপ্তাহে ছবিটি স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখার পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।