প্রতিবন্ধী মানুষদের গৃহ নির্মানের জন্য ইক্বরা ইন্টারন্যাশনালকে রোটারী ক্লাব টুটিংয়ের আর্থিক সহায়তা প্রদান

প্রথমবারের মত কোন ব্রিটিশ বাংলাদেশী চ্যারিটি সংগঠনকে প্রতিবন্ধী মানুষদের জন্য গৃহ নির্মানের সহায়তা প্রদান করেছে রোটারী ক্লাব টুটিং। গত ২ মার্চ সোমবার রোটারী ক্লাব টুটিংয়ে আনুষ্ঠানিকভাবে ইক্বরা ইন্টারন্যাশনাল এর কাছে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এসময় রয়েল এয়ার ফোর্সের অবসর প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সিলেটের বন্যাদুর্গতদের গৃহ নির্মানের জন্য গত বছরের ২৯ সেপ্টেম্বর রয়েল এয়ার ফোর্স ক্লাবে ইক্বরা ইন্টারন্যাশনালের জন্য ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করেন রয়েল এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভুত সুহেল আজিজ। এসময় রোটারী ক্লাব টুটিং এর সদস্যরা প্রতিবন্ধীদের জন্য একটি গৃহ নির্মানের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রতিশ্রুতির সেই অর্থ রোটারী ক্লাব টুটিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় সোমবার। ক্লাবের চেয়ারম্যান ইয়ান হোসেন এর পরিচালনায় ইক্বরা ইন্টারন্যাশনাল এর কার্যক্রম তুলে ধরেন চেয়ারম্যান আব্দুল হক হাবিব। এসময় প্রজেক্টরের মাধ্যমে ইক্বরা ইন্টারন্যাশনাল এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হলে সাবেক রয়েল এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা এর ভূয়শী প্রশংসা করেন এবং গৃহ নির্মানের পর প্রগেস রিপোর্ট দেখে আরো সহযোগিতার আশ্বাসদেন।
এদিকে ইক্বরা ইন্টারনেশনাল এর কর্মকর্তারা জানিয়েছেন, তারা চ্যারিটি ডিনার পার্টি থেকে প্রায় ২৫ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পেয়েছিলেন, এবং বাংলাদেশে বন্যাদুর্গত প্রতিবন্ধী মানুষদের গৃহ নির্মান শুরু করেছেন। তারা কমিউনিটির সকলের সহযোগিতা চেয়েছেন।