হজমশক্তি উন্নত করতে সাধারণত প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হলেও পুষ্টিবিদরা এখন বলছেন ভিন্ন কথা ।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, অতিরিক্ত ফাইবার গ্রহণ সবসময় হজমের সমস্যার সমাধান নাও হতে পারে। সাধারণত ডাল, শাকসবজি এবং আস্ত শস্যদানা হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখলেও এর যথেচ্ছ ব্যবহার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।
অনেকে মনে করেন কেবল সালাদ খেয়েই শরীরের প্রয়োজনীয় ফাইবারের চাহিদা মেটানো সম্ভব, কিন্তু বাস্তবে দিনে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা পূরণ করতে হলে প্রায় ১৫ বাটিরও বেশি সালাদ খেতে হবে।
তার বদলে একটি অ্যাভোকাডো, দুই চা-চামচ তিল এবং দুই টেবিল চামচ চিয়া সিড থেকে আরও সহজে এই পরিমাণ ফাইবার পাওয়া সম্ভব। এছাড়া অ্যাভোকাডো না থাকলে নাশপাতি, পেয়ারা বা ছোলাও ভালো বিকল্প হতে পারে।






