বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড এলাকায় পুলিশি অভিযানে গুলিভর্তি বন্ধুক, নগদ ৩০ হাজার পাউন্ড, মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। একই সাথে এই অপরাধের সাথে জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী কিশোরীসহ ৭জনকে আটক করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের বিশেষ গ্যাং টিম আজ ১৫ এপ্রিল শুক্রবার মাইল এন্ডের এরিক স্ট্রিটে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ৪জন পালানোর চেস্টা করে এবং ঘরের বেলকনি দিয়ে ড্রাগ বাইরে ফেলে দেয়ার চেস্টা করে।
অভিযান সফল হওয়ায় আনন্দিত মেট পুলিশের এই বিশেষ টিম। তারা জানায় বিপজ্জনক অস্ত্র ও মাদক উদ্ধার হওয়ায় বাসিন্দারা নিরাপদে থাকতে পারবেন।
আটককৃতদের মধ্যে ৬জন পুরুষ। তাদের বয়স ২০ বছরের মধ্যে। কিশোরীর বয়স ১৫। তাদের বিরুদ্ধে মাদক সরবরাহসহ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।






