পুষ্টিগুণেও ভরপুর আম

গ্রীষ্মকালীন ফল হিসেবে অনেকেরই পছন্দের শীর্ষে আছে আম। ছোট-বড় সবাই আম পছন্দ করেন। আমাদের দেশে ভিন্ন ভিন্ন স্বাদ আর সুগন্ধের আম পাওয়া যায়। স্বাদে আর গন্ধে অতুলনীয়, সেই সঙ্গে পুষ্টিগুণেও ভরপুর আম। কিন্তু অনেকেই ওজন বাড়ার ভয়ে সুস্বাদু পুষ্টিকর এই ফল খেতে দ্বিধায় ভোগেন। কিন্তু আম কি আসলেই ওজন বাড়ায়?    

মনে রাখবেন যেকোনো ক্যালরিসমৃদ্ধ খাবার শরীরের চাহিদার অতিরিক্ত খেলেই ওজন বাড়ে। কিন্তু আপনি যদি আপনার শরীরের চাহিদা অনুযায়ী আম খান তাহলে ওজন বাড়বে না বরং ওজন কমবে। আম খেলে ওজন বাড়বে নাকি ওজন কমবে, সেটা নির্ভর করে আপনি কখন আম খাচ্ছেন এবং কী পরিমাণ খাচ্ছেন।