পাঁচ শতাধিক নিরীহ শিক্ষার্থীদের নির্মম ও পৈশাচিকভাবে গণহত্যা, সাধারণ মানুষের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে এক বিরাট বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত

আগ্রাসন ও বৈষম্য প্রতিরোধ আন্দোলন’ এর আহবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলাবাহিনী ও সরকার দলীয় নেতা-কর্মী কর্তৃক প্রায় পাঁচ শতাধিক নিরীহ শিক্ষার্থীদের নির্মম ও পৈশাচিকভাবে গণহত্যা ও কয়েক হাজার শিক্ষার্থীকে গুরুতর আহত, সাধারণ মানুষের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে এক বিরাট বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়। পরে প্রায় ১০ হাজার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা ওয়েস্ট লন্ডনের পুরো রাস্তা দিয়ে বিক্ষোভ মিছিলসহকারে ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে গিয়ে মিলিত হোন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীরা লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন। আজ আবারো ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী শাসন থেকে মুক্তির লক্ষ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের হত্যা, সাধারণ মানুষের উপর নির্যাতন ও বিরোধীমতের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে প্রায় ১০ হাজার সর্বস্তরের প্রবাসীদের বিক্ষোভ মিছিলটি ওয়েস্ট লন্ডনের পুরো রাস্তা দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে এসে সমাপ্ত হয়। বিভিন্ন রকম, ব্যানার, পেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার প্রতিবাদী কণ্ঠে কিলার হাসিনা, স্টেপ ডাউন, স্টেপ ডাউন স্লোগানে ওয়েস্ট লন্ডনের আকাশ প্রকম্পিত হয়ে উঠে। এ সময় সকলেই ভেদাভেদ ভুলে রাজনৈতিক, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা রং বেরংয়ের প্ল্যাকার্ড, গেঞ্জি, ক্যাপ নিয়ে বিক্ষোভ মিছিলে যোগদান করে অনতিবিলম্বে বাংলাদেশে গণহত্যার নির্দেশদাতা মাফিয়া সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। হাজার হাজার জনতার মাঝে “আমি বাংলাদেশ” সংগঠন থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, এম এ মালিক, কয়সর এম আহমদ, মোঃ মাকসুদুল হক, নাইমুল আতিফ, তাহমিনা হাসান, আবু তাইয়েব, মোঃ মুসা আব্দুল হাই, মোঃ কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম মোমেন, মোঃ ফারুক, আনাছ আহমদ, সাদিকা আক্তার, শাখাওয়াত হোসেন, আারাফাত রহমান, প্রতীতি হায়দার চৌধুরী, আবুল কাশেম, হেলাল মিয়া, কলিম আহমেদ, ওবায়দুল ফাত্তাহ, মোহাম্মদ জাবেদ নূর, মোহাম্মদ শাহনূর আলি, সায়েদ তারেক রাশেদ, জেবুন নাহার, আবদুল হাদি সিফাত, মোঃ শাহনুর আলী, মোহাম্মদ শাহরিয়ার নাবিল, নাসিফ উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, রফিক আহমদ, মোঃ কামরুল মিয়া, মোঃ সাইমুল আহমেদ তালহা, এবিএম সালেহ, গোলাম রাব্বানী নিপু সহ প্রমূখ। বিক্ষোভ মিছিলে গণ হত্যা বন্ধ এবং শেখ হাসিনা হঠাও চলমান আন্দোলনে সর্বস্তরের প্রবাসীদের শরিক হওয়ার উদাত্ত আহবান জানানো হয়।