পল্লবী দের অপমৃত্যু মামলায় তাঁর প্রেমিক গ্রেপ্তার

অভিনেত্রী পল্লবী দের অপমৃত্যু মামলায় তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পল্লবীর বাবা নীলু দে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। তিনি সাগ্নিক, তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়সহ বেশ কয়েকজনের নামে সাধারণ ডায়েরি করেছিলেন। সাগ্নিককে সারা রাত জিজ্ঞাসাবাদ করে গরফা থানা পুলিশ।