সংগীতশিল্পী ন্যান্সির দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আজ রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেন। জামিন শেষে ঢাকায় ফেরার পথে প্রথম আলোকে খবরটি জানান আসিফ।
কথা প্রসঙ্গে আসিফ জানিয়ে রাখলেন, মামলার মাধ্যমে তাঁর ভোগান্তি তৈরি ও মানহানির ঘটনায় তিনিও মামলার কথা ভাবছেন। আইনজীবীর সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।






