অন্য অনেক পণ্যের পাশাপাশি এবার নৌকা ও স্পিডবোটের ব্যবসায় নেমেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল। বর্তমানে সাপোর্ট ব্র্যান্ডের পাঁচটি মডেলের নৌকা এবং একটি মডেলের স্পিডবোট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। একেকটি নৌকার দাম ১১ হাজার ৯০০ টাকা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। নৌকার ধারণক্ষমতা ৪ থেকে ৩০ জন। আর ১০ জন যাত্রী ধারণক্ষমতার স্পিডবোটের দাম ৮ লাখ ১৮ হাজার টাকা।
নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল রোববার ফাইবার গ্লাসের (ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক বা এফআরপি) তৈরি ‘সাপোর্ট’ ব্রান্ডের নৌকা ও স্পিডবোটের আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে।






