নতুন কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনাকালে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ক্রিকেটারদের বেতন কমেছে, সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন বাড়ছে। বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।






