করোনাভাইরাস মহামারি থেকে বেঁচে থাকার প্রতিশোধক হিসেবে বিজ্ঞানীরা আবিস্কার করেন ভ্যাকসিন । এপর্যন্ত প্রায় সব দেশ গুলিতেই নিজেদের বিজ্ঞানীরা যার যার মত করে ভ্যাকসিন আবিস্কার করলেও ফাইজাররে ভ্যাকসিন সারা ফেলে সারা বিশ্ব জুড়ে।
গত ডিসেম্বরের ৮ তারিখে ব্রিটেনে প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু করে । এর পর ৪ঠা জানুয়ারি ২০২১ সালে অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৮জানুয়ারি অনুমোদন দেওয়া হয় মার্ডেনার ভ্যাকসিনকে।
ফাইজার ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার নিয়ম রয়েছে এবং পরিস্কার ভাবে গাইড লাইন্স দেওয়া আছে তিন সপ্তাহ বা ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ না দিলে এর এর কার্যক্ষমতা থাকবেনা।
কিন্তু ব্রিটিশ সরকার এবং এনএইচএস প্রথম ডোজ এর উপর বেশী গুরুত্ব দিয়েছে এবং বেশী মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে যেনো হিতে বিপরিত হতে শুরু করেছে।
২১ দিনের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না দেওয়াতে ৪৩ বছর বয়স্ক ফ্রন্ট লাইন নার্স ডেভিড ল্যাংডেন আবারো কভিড-১৯ বা করোনাভাইরস পজেটিভ ধরা পরেছে।






