অবশেষে মুসলিম প্রেমিকের সঙ্গে প্রণয়ে বাঁধা পড়লেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে দীর্ঘদিনের প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেন জেনিফার।
স্থানীয় সময় ১৭ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় তিনশ অতিথি।
মা-বাবার সঙ্গেই বিয়ের আসরে উপস্থিত হন জেনিফার। এ সময় তার পরনে ছিল ভেরা ওয়াং এর ডিজাইন করা পোশাক।
বিচ্ছেদের পর মেয়ের বিয়ে উপলক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হলেন বিল ও মেলিন্ডা।
নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারেরই বিয়ের অনুষ্ঠানিকতা হয়েছে। ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজের। ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার ।
জেনিফারের বর ৩০ বছর বয়সী মিসরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ।






