সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লার উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠি দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বিশেষ সাধারন আলোচনা সভা গত ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট অনুষ্টিত হয়।
সংঘটনের সভাপতি মোঃ আসিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতিকুর রহমান রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল ইসলাম নজরুল।
আলোচনা সভায় বক্তারা সংঘটনের বিভিন্ন সাফল্যজনক কার্যক্রম তুলে ধরে বলেন সমাজের অসহায় হতদরিদ্র মানুষের আর্থ -সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১১সালে প্রতিষ্ঠিত দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
প্রত্যেক বৎসরই দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্রের সার্বিক সহযোগীতায় বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করছে। আর এ বৎসর ফ্রি কম্পিউটার চালু করায় এলাকার বেকার যুবক এবং ছাত্র/ছাত্রীরা উপকৃত হচ্ছে।
সংঘটনটি ২০১২ সালে দিরাই-শাল্লা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৭লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে।
এরপর ২০১৩ সালে দিরাই-শাল্লায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে ১২টি টিউবওয়েল স্থাপন, ২০১৪ সালে দিরাই-শাল্লার গুণীজনদের সম্বর্ধনা প্রদান, ২০১৫ সালে ৩৬টি হতদরিদ্র পরিবারের যুবতীদের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং ২০১৬-২০১৭ অর্থবছরে দিরাই-শাল্লা উপজেলায় সংঘটনটি ৮০টি সেলাই মেশিন অসহায় হত-দরিদ্র পরিবারদের সাবলম্বী করার জন্য বিতরণ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসার ওমর ফারুক, নাজমুল হোসেন চৌধুরী, ডক্টর সামছুল হক চৌধুরী, নজরুল ইসলাম, খালেদ রেজা খান, সুফি মিয়া, এডভোকেট আবুল হাসনাত, মিজান চৌধুরী, আব্দুল মজিদ, শাহিদুল ইসলাম নজরুল, পাশা মিয়া, মাসুক সর্দার, শাহিন মিয়া, আনোয়ারুল হক ফিরুজ, মোহাম্মদ ফখর, জাবেদ সরদার, আজিজুর রহমান লিটন, মির্জা হোসাইন, হারুন মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগীতা কামনা করেন।






