ইংল্যান্ডের দক্ষিণ উইল্টশায়ারের একটি ফিল্ডে পাওয়া গেছে অ্যাংলো-স্যাক্সন সময়ের অসাধারণ একটি কয়েন পাওয়া যা নিলামে ২০০,০০০ পাউন্ড পর্যন্ত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
২০২০ সালের মার্চ মাসে পশ্চিম ডিনের কাছে একটি ফিল্ডে মেটাল ডিটেক্টরিষ্ট দ্বারা আবিষ্কৃত হয়েছিল এই গোল্ড পেনি বা ৩০ পেন্সের ম্যানকাস।
৪.৮২ গ্রাম ওজনের এই কয়েন পশ্চিম স্যাক্সনের রাজা একগবার্টের রাজত্বকালে ৮০২ থেকে ৮৩৯ এর মধ্যে বানানো হয়েছিল।
এটি একমাত্র অ্যাংলো-স্যাক্সন এর স্বর্ণের কয়েন বা মুদ্রা বলে মনে করা হয়। যা ৮ সেপ্টেম্বর নিলামে ১৫০,০০০ পাউন্ড থেকে ২০০,০০০ পাউন্ডের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
লন্ডন এর ডিক্স নুনান ওয়েবের নিলামকারী পিটার প্রেস্টন-মর্লি বলেছিলেন,কয়েনটি দেখতে খুবই রোমাঞ্চকর লাগছিল। তিনি বলেছিলেন, ” এই পর্যন্ত না পাওয়া এই স্বর্ণমুদ্রাটি সম্পূর্ণ অজানা ছিল।”
তিনি বলেছিলেন, মুদ্রাটি ২০২১ সালের জুন মাসে পরীক্ষা করা হয়েছিল এবং এটিকে উচ্চ বিশুদ্ধপূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।






