ঢাকা চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল যেসব সিনেমা

বাউলগান পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হলো ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। নয় দিনের উৎসবের ২২০টি চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা হলো ঢাকা দর্শকদের। বিভিন্ন বিভাগের এসব চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেসব চলচ্চিত্রের মধ্য থেকে বিচারকদের রায়ের ভিত্তিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার দেওয়া হলো সমাপনী অনুষ্ঠানে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান উৎসবটির আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির নির্বাহী সদস্য ম. হামিদ। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি গান শোনান নির্মাতা, গায়ক ও অভিনেতা অঞ্জন দত্ত।