ডেলটা ধরনের বিস্তার ঠেকাতে টিকা নেওয়ার হার বেড়েছে

এর অর্থ হলো, দেশটিতে ১৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ মডার্না বা ফাইজারের দুই ডোজ টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নিয়েছেন।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে টিকা দেওয়ার মাইলফলক পেরিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে দেশটির জনগণকে টিকা নিতে উৎসাহিত করছেন। তবে দেশটির রক্ষণশীল মহলসহ টিকাবিরোধীদের প্রতিরোধের মুখে পড়েন তিনি। এতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার হার কমে যায়।

তবে আগ্রাসী টিকাদান কর্মসূচির কারণে দেশটি আগামী গ্রীষ্মের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রত্যাশা করছে। তবে এ ক্ষেত্রে বড় বাধা করোনার ডেলটা ধরন।

এদিকে প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার আরও নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী দিনগুলোয় আরও পদক্ষেপ নেওয়া হবে।’ হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা চলছে।

সরকারের সম্ভাব্য পদক্ষেপের একটি হতে পারে নার্সিং হোমের কর্মীদের টিকাদান জোরদার করা।

ইতিমধ্যে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। রেস্তোরাঁ, ব্যায়ামাগার বা বদ্ধ জায়গার কোনো অনুষ্ঠানস্থলে যেতে টিকার সনদ সঙ্গে রাখতে বলা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে দৈনিক ৯০ হাজার করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণ ছড়িয়েছে সবচেয়ে বেশি। সেখানে দৈনিক ৩৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন।