টিউলিপ সিদ্দিককে আপসারণের দাবি

ব্রিটিশ দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে আপসারণের দাবি জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ ওঠার পর তাকে দুর্নীবিরোধী ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশনের কার্যালয় থেকে সরে যাওয়ার আহ্বান জানান তারা।

ডেইলি মেইলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের চার বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে তদন্তও শুরু করেছেন তারা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটোম। ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশনের (আর্থিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কার্যালয়) দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক। ইউক্রেনে হামলার সঙ্গে রোসাটোমের সংশ্লিষ্টতার অভিযোগে এর সঙ্গে যুক্ত ৪৫টি আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন। এক্ষেত্রে তাকে রোসাটোমের সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা করতে হচ্ছে। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার দায়ে টিউলিপকে দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে অপসরণের জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় হোম অ্যাফেয়ার্সের মুখপাত্র ম্যাট ভিকার্স।

তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে উদ্দেশে বলেন, দুর্নীতিবিরোধী সকল কর্মকাণ্ড থেকে টিউলিপকে প্রত্যাহার করে নিতে হবে। কেননা টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কে স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি।