‘জেলার’ মাত্র ৪ দিনেই ৩০০ কোটি রুপি আয় করেছে

বয়স তাঁর ৭২। ছোটখাটো গড়ন। মাথায় টাক। সব মিলিয়ে মোটেও উপমহাদেশীয় নায়কোচিত চেহারা নয়। কিন্তু নামটা যে রজনীকান্ত। তাঁর নামটাই যথেষ্ট। আজও তিনি অপ্রতিরোধ্য। তাঁর নতুন সিনেমা মুক্তির আগে তামিলনাড়ুর অফিসে অফিসে ছুটি ঘোষণা করা হয়। তাঁর সিনেমা দেখা তো কেবল সিনেমা দেখা নয়, যেন পর্দায় তাঁর উপস্থিতি উদ্‌যাপন করা। রজনীকান্ত কত বড় তারকা, সেটা আরও একবার প্রমাণিত হলো ‘জেলার’ দিয়ে। গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া ছবিটি মাত্র ৪ দিনেই ৩০০ কোটি রুপি আয় করেছে।