১৬ বছর আগে ঢাকার শেরাটনে (ইন্টারকন্টিনেন্টাল) শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। দেশের নানা জেলা ঘুরে কাতার আর কলকাতায়ও হয়েছে এই আয়োজন। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসছে এই আসর।নিউইয়র্কের জে ডব্লিউ ম্যারিয়টে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এই আসরে দেশের সংগীতে ৫০ বছর ধরে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনীএই আয়োজনের বিস্তারিত জানাতে গতকাল রোববার রাতে চ্যানেল আইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর চলছে। আমরা এটাকে বড় পরিসরে উদ্যাপন করতে চাই। আমাদের এবারের স্লোগান “স্বাধীনতার ৫০ বছরের বাংলাদেশের গান”। এই ৫০ বছরে যেসব গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পীদের অবদানে আমাদের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে, সে রকম ৫০ জনকে আমরা বিশেষ সম্মাননা জানাতে চাই। সেই চিন্তা থেকে আমাদের এই আয়োজন।’






