বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খান। হারবাল চা পান করার অভ্যাস করুন। খাদ্যতালিকায় রাখুন প্রচুর শাকসবজি ও তাজা ফলমূল। এড়িয়ে চলুন জাঙ্ক ফুড। নিয়মিত শরীরচর্চা করুন। সারা দিনের ব্যস্ততার পর রাতে এবং ছুটির দিনগুলোতে একটু সময় বের করে ত্বকের যত্ন নিন। দেখবেন, চেহারায় তারুণ্য ফুটে উঠেছে। গ্রিন টি মাস্ক, ১টি ডিম (ফেটিয়ে নেওয়া), বুনোফুলের মধু ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গ্রিন টি পাউডার ১ চা-চামচ, পাকা কলা। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে মুখে লাগাতে হবে। তারপর ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।






