নিজেদের আকাশ প্রতিরক্ষাসীমায় চীনের ৩৮টি যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার চীনের জাতীয় দিবসের দিনে এ ঘটনা ঘটে। একে এখন পর্যন্ত তাইওয়ানের আকাশে চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে আখ্যায়িত করা হচ্ছে। খবর রয়টার্সের।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল প্রথম ধাপে ২৫টি সামরিক উড়োজাহাজ তাইওয়ানের প্রতিরক্ষাসীমানায় প্রবেশ করে। এর মধ্যে ১৮টি জে–১৬ ও ৪টি সু–৩০ মডেলের যুদ্ধবিমান ছিল। এ ছাড়া যুদ্ধবিমানের ওই বহরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি বোমারু বিমান ও একটি সাবমেরিন বিধ্বংসী উড়োজাহাজ ছিল।






