‘দেশে চলচ্চিত্রের পাঠ এখনো গল্প (ফিকশন) বা অ-গল্পের (নন-ফিকশনের) সেকেলে বিভাজননির্ভর। চলচ্চিত্রকে নির্দিষ্ট কোনো ধারায় না ফেলে শুধু ‘চলচ্চিত্র’ হিসবে দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আর এই পরিবর্তনটি তরুণদের হাত ধরেই আসতে হবে।’
নির্মাতা কামার আহমাদ সাইমন গতকাল তাঁর চলচ্চিত্র ‘শুনতে কি পাও!’–এর এক বিশেষ প্রদর্শনীতে এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ও আইইউবি ফিল্ম ক্লাব যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে এই প্রদর্শনীর আয়োজন করে। এ ছবিটিই মুক্তির পর ফিকশন, নাকি নন ফিকশন—এই আলাপের ক্ষেত্র তৈরি করে।






