‘দুই দলের খেলোয়াড়দের অনুরোধের পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ২০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে) আবার শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে উয়েফা’ – বিবৃতিতে লিখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
কোপেনহেগেনে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যে শুরু হওয়া ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে।
এখন ম্যাচটি কীভাবে হবে, তা জানিয়েছে উয়েফা, ‘প্রথমার্ধের শেষ চার মিনিট খেলা হবে, এরপর বিরতি থাকবে পাঁচ মিনিট। এরপর দ্বিতীয়ার্ধের খেলা হবে।’
আজ রাতের শেষ ম্যাচ নিয়ে উয়েফার ঘোষণা, ‘উয়েফা ইউরো ২০২০-এ বেলজিয়াম ও রাশিয়ার ম্যাচটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ২১টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবেই চলবে।’






