কাজী হায়াত করোনা মুক্ত

বেলা সোয়া তিনটা। কাজী হায়াতের শারীরিক অবস্থার সর্বশেষ খবর নিতে মেয়ের নম্বরে ফোন করা হয়। ধরেই ওপাশ থেকে উচ্ছ্বাস প্রকাশ করলেন। এ যেন যুদ্ধজয়ের আনন্দ। কারণ, বাবাকে আজ বাসায় নিয়ে গেছেন। বাবা বরেণ্য পরিচালক কাজী হায়াতের করোনা থেকে সুস্থতার খবরে তাই ভীষণ আনন্দিত মেয়ে কাজী আফরোজা মিম। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করলেন। অথচ কয়েক দিন বাবার শারীরিক অবস্থার অবনতিতে শুধুই কেঁদেছেন। করোনা নেগেটিভ আসার পর আজ রোববার দুপুরে বাসায় নেওয়া হয় কাজী হায়াৎকে