কর্মীদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে মুডবিম

অনেকেই ব্যায়ামের সময় হৃৎস্পন্দন মাপার জন্য রিস্টব্যান্ড ব্যবহার করেন। ‘মুডবিম’ নামের একটি সিলিকনের রিস্টব্যান্ড দেখতে প্রচলিত ব্যান্ডের মতো মনে হলেও এর কার্যকারিতা ভিন্ন। এটি শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণের পরিবর্তে মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। অফিস কর্তৃপক্ষ এই রিস্টব্যান্ড কর্মীদের পরিয়ে তাঁদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই রিস্টব্যান্ডের তথ্য প্রকাশ করা হয়েছে।

মুডবিম নামের যন্ত্রটি মোবাইল ফোন অ্যাপ ও ওয়েব ইন্টারফেসের সঙ্গে যুক্ত। এতে হলুদ ও নীল রঙের দুটি বোতাম আছে। কোনো কর্মী যদি মানসিকভাবে ভালো থাকেন, তবে তিনি হলুদ বোতাম চাপ দেবেন আর কারও মানসিক অবস্থা খারাপ থাকলে নীল বোতাম চাপবেন।