করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর

পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগতে থাকা শাবনূর ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর।

পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকলেও, পৃথিবীব্যাপী করোনার সংক্রমণের কারণে ইচ্ছা থাকা পরও দেশে আসতে পারেননি তিনি। শাবনূর জানালেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি।