কক্সবাজার সমুদ্রসৈকতে প্রচুর মরা জেলি ফিশ

কক্সবাজার সমুদ্রসৈকতে আবার ভেসে আসছে প্রচুর মরা জেলি ফিশ। আজ শুক্রবার দুপুরে সৈকতের কলাতলী, বড়ছড়া, দরিয়ানগর এলাকায় অন্তত শতাধিক মরা জেলি ফিশ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে গত ৪ আগস্ট থেকে কয়েক দিন সৈকতের কয়েকটি স্থানে বিপুল জেলি ফিশ ভেসে এসেছিল। সাগরে কেন এত জেলি ফিশের মৃত্যু হচ্ছে, তার কারণ জানাতে পারছেন না কেউ।

পরিবেশ ও মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, সাগরে মাছ ধরার ট্রলারের জাল কিংবা মা-চিংড়ি ধরার ট্রলিং জাহাজের জালে আটকা পড়ে জেলি ফিশের মৃত্যু হতে পারে। মৃত্যুর পর জোয়ারের পানিতে তা উপকূল কিংবা সৈকতে ভেসে আসছে।