বিশ্বব্যাপী মহামারীতে সম্মুখ সারীতে থেকে প্রতিদিন যুদ্ধ করছে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও স্বাস্থ্য কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপির আহবানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।






