মাত্র দুই গ্লাস পানিই কমাতে পারে ওজন। তবে সে পানি পান করেত হবে নিয়ম মেনে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পান করুন দুই গ্লাস স্বাভাবিক পানি। পানিতে কোনো ক্যালরি থাকে না, কিন্তু পানি শরীরের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। এ ছাড়া ওজন কমাতে চাইলে দিনে ২ থেকে ৩ লিটার পানি অবশ্যই পান করা উচিত।
গায়ে লাগুক সকালের রোদে
সকালের রোদ ভিটামিন ডি পাওয়ার প্রাকৃতিক উপায়। কিন্তু এর পাশাপাশি সকালের রোদ শরীরের ফ্যাটও কমায়। এক গবেষণায় দেখা গেছে, যাঁরা সকালের রোদ গায়ে লাগান, তাঁদের ওজন কম হয়। বিশেষ করে যাঁরা দিনের পরবর্তী অংশে রোদে যান, তাঁদের তুলনায়। সকালের রোদ শরীরের মেটাবলিজমের ওপর প্রভাব ফেলে।






