আমাদের ব্যাচ ৯৮-২০০০, মানে আমরা আসলে না চাইতেও বন্ধু! কারণ আমরা একই বই পড়েছি, একই পরিস্থিতিতে বড় হয়েছি, একই গানে কণ্ঠ মিলিয়েছি। আমি খুবই আনন্দিত যে এমন একটি আয়োজন করা হয়েছে যেখানে আমরা বন্ধুরা গান গাইব বন্ধুদের সামনে।’ ফেসবুকে এ রকম একটি ভিডিও বার্তায় একটি কনসার্টের খবর জানিয়েছেন শিল্পী তপু। বন্ধুদের এক করতে এবং বন্ধুদের নিয়ে সুরে সুরে সময় কাটানোর সেই আয়োজন কাল গুলশানে।
শুক্রবার ৬ মার্চ গুলশানের একটি মঞ্চে এ আয়োজনের প্রস্তুতি নিয়েছে বন্ধুদের এই দলটি। ব্যাচ কমিউনিটির আয়োজন মানেই সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলনমেলা। কিন্তু ৯৮-২০০০ ফ্রেন্ডজ গ্রুপের এটি পুরোদস্তুর কনসার্ট। শুধু তাই নয়, নব্বইয়ের ধাঁচ ও আঁচ ধরে রাখার জন্য ওই সময়ের ক্রেজ ‘ওয়ারফেজ’কেও আমন্ত্রণ জানানো হয়েছে এই কনসার্টে। রাশেদ উদ্দিন আহমেদ তপু ও পারভেজ সাজ্জাদের পাশাপাশি অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে ওয়ারফেজও।






