লন্ডন ৩ জানুয়ারি ২০২০: গত বৃহস্পতিবার ২ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিডা হাউজে ফ্রেন্ডস সোসাইটি ইউকে আয়োজিত “স্পিরিছুয়ালিটি ইন ইসলাম” শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়, ৫২ বাংলা (বাংলার সংযোগ দেশে দেশে) অন লাইন টিভি ও পত্রিকার লন্ডন প্রতিনিধি ফখরুল আম্বিয়ার সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের টেক্স কমিশনের কমিশনার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাকিব আল হাফিজ । তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানব জাতিকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপ্রেম শিক্ষা দেয়। সব নবী রাসূলরাই উদার এবং ক্ষমাশীল ছিলেন। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। তাই সবাইকে ইসলাম ধর্মের সহনশীলতা সম্পর্কে জানতে হবে।






