ইসলামি ব্যাংকিং সেবা চালু করল বেসরকারি খাতের সিটি ব্যাংক

নতুন রূপে ইসলামি ব্যাংকিং সেবা চালু করল বেসরকারি খাতের সিটি ব্যাংক। সিটি ইসলামিক নামের এই সেবা দেশব্যাপী সিটি ব্যাংকের সব শাখা, উপশাখা, সিটিজেম ও এসএমই সেন্টারে পাওয়া যাবে।

২০১১ সাল থেকে স্বল্প পরিসরে সিটি মানারাহ নামে ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে আসছিল সিটি ব্যাংক। সেটিকেই আধুনিক রূপ দেওয়ার মাধ্যমে চালু হলো সিটি ইসলামিক। ব্যাংকের সব প্ল্যাটফর্ম থেকে প্রচলিত ব্যাংকিংয়ের মতো সিটি ইসলামিকের সব সেবা পাবেন গ্রাহকেরা।