গাজার রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭ দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না করলে ইইউর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে।
আজ বুধবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে এভাবে হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে।’






