ইংল্যান্ডে আবারও আর্থিক সহায়তা

সরকারের লকডাউন শিথিলের রোড ম্যাপ অনুযায়ী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডে সকল অপ্রয়োজনীয় দোকান খুলে দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানকে মহামারী ধাক্কা সামলে ওঠতে আর্থিক সহায়তার জন্য রিকভারি লোন স্কীম নামে একটি নতুন ঋণ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

এর মাধ্যমে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ১০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ঋণ এবং অন্যান্য ধরনের সুবিধা নিতে পারব । সরকার ঋণদাতাকে ৮০% অর্থ প্রদানের নিশ্চয়তা দিবে এ প্রকল্পে। স্কীমটি ৬ এপ্রিল থেকে শুরু হবে এবং পর্যালোচনা সাপেক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা আছে।

কি ধরনের ফাইন্যান্স বা ঋণ পাওয়া যায়ঃ
টার্ম লোন এবং ওভারড্রাফট যেটি প্রতি ব্যবসায় ২৫,০০১ পাউন্ড থেকে ১০ মিলিয়ন পাউন্ডের মধ্যে
ইনভয়েস ফাইন্যান্স এবং অ্যাসেট ফাইন্যান্স যা প্রতি ব্যবসায় ১০০০ পাউন্ড থেকে ১০ মিলিয়ন পাউন্ডের
টার্ম লোন এবং অ্যাসেট ফাইন্যান্স সুবিধার জন্য আর্থিক শর্তাবলী ছয় বছর পর্যন্ত হতে পার এ ওভারড্রাফট এবং ইনভয়েস ফাইন্যান্স সুবিধার জন্য, শর্তাবলী তিন বছর পর্যন্ত হতে হবে।