আনজুমানে আল ইসলাহ ইউকে, গ্রেটার লন্ডন ডিভিশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ১৬ ফেব্রুয়ারী (২০২০) রবিবার। পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ-জামান। জেনারেল সেক্রেটারী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিক। নাশিদ পরিবেশন করেন ক্বারী আব্দুল মুহিত।
এরপর সভায় বিগত বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মো: ছদরুল ইসলাম।






