আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি যুক্তরাজ্য বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য বিএনপি । ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির নেতারা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া লন্ডন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলাদা ভাবে শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।