মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ১৫ সেপ্টেম্বর ‘টাইম ফ্লাইস’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের অনুষ্ঠানের আয়োজন ও থিম দেখে মনে হচ্ছে পুরো আয়োজন হবে তাদের স্মার্টঘড়ি ঘিরেই।
অ্যাপলের কাছ থেকে দুটি নতুন ‘অ্যাপল ওয়াচ’–এর ঘোষণা আসতে পারে। এ ছাড়া অনুষ্ঠানে নতুন আইপ্যাড ও ট্যাবের মতো নতুন কিছু পণ্যের ঘোষণাও আসতে পারে।
অ্যাপলের আয়োজন ঘিরে ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক সাইটগুলো নানা গুঞ্জন চলছে। ধারণা করা হচ্ছে, অ্যাপল তাদের চমক হিসেবে সাশ্রয়ী দামের স্মার্টওয়াচ হাজির করতে পারে। এর বাইরে অ্যাপল ওয়াচের নতুন মডেল হিসেবে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৬’ আনতে পারে।






