সমালোচকেরা বলছেন, মেয়ে আরাধ্যার জন্যই এত দিন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কটা টিকে আছে। কিন্তু দাম্পত্য কলহ এখন চরমে উঠেছে। আর কিছুতেই জলসার চার দেয়ালের মধ্যে থাকতে পারছেন না অ্যাশ। তাই নাকি ঘর ছেড়েছেন সাবেক বিশ্বসুন্দরী।
টাইমস নাও ডিজিটাল মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, পারিবারিক কলহের জেরে ঐশ্বরিয়া জলসার বাইরে পা রেখেছেন। তবে আরাধ্যাকে সঙ্গে নিতে ভোলেননি তিনি। শোনা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে এখন থেকে থাকবেন ঐশ্বরিয়া।
কয়েক মাস ধরে বচ্চন পরিবারের অন্তঃকলহ নিয়ে সরগরম নেটপাড়া। এই গুঞ্জন আরও চরমে ওঠে, যখন এক অনুষ্ঠানে অভিষেকের আঙুলে বিয়ের আংটি দেখা যায় না। বিয়ের পর থেকে এই আংটি কখনো হাতছাড়া করেননি জুনিয়র বচ্চন। তবে অ্যাশের সঙ্গে বচ্চন পরিবারের বিবাদ প্রকাশ্যে আসে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চন প্রিয় বউমাকে আনফলো করেন। অ্যাশের সঙ্গে বচ্চন পরিবারের কলহ দীর্ঘদিন ধরেই চলছে।






