করোনা বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে ইংল্যান্ডের ওয়ার্টফোর্ডের একটি পরিবারকে ১৪,৪০০ পাউন্ড জরিমানা করেছে পুলিশ।
পুলিশ বলছে একটি বিবাহ বার্ষিকী পালন অনুষ্ঠানে ১৮ জনের উপস্থিতি ঘটে। পুলিশ উপস্থিত সবাইকে ৮০০ পাউন্ড করে জরিমানা করে।
রবিবার রাত সাড়ে ৮টায় ওয়ার্টফোর্ডের দেভেরাক্স ড্রাইভ নামক স্থানে পারিবারিক অনুষ্ঠানে হাজির হয় পুলিশ। গত ২৯ জানুয়ারী থেকে অবৈধভাবে ১৫ জনের বেশি লোকের সমাবেশ হলে ৮০০ পাউন্ড জরিমানা করছে পুলিশ।
এদিকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, লাল তালিকা ভুক্ত দেশ থেকে আসা চারজন বিমান যাত্রী তথ্য গোপন বা ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যোকে ১০,০০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।






