অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দ্বৈত গান আসিফ আকবর

‘অনুরাধা ভারতের একজন বিখ্যাত সংগীতশিল্পী। তাঁর সঙ্গে গাইতে পারাটা অনেক সম্মানের। আমি মনে করি, এটি আমার ছোট্ট সংগীতজীবনে আর্কাইভ হয়ে থাকবে। আমার ক্যারিয়ারে নতুন পালক যোগ হবে।’ ভারতীয় শিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দ্বৈত গান প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন আসিফ আকবর। শুরু থেকে গানটি নিয়ে গায়ক আসিফ আকবর বেশ উচ্ছ্বসিত ছিলেন। এই গানের সঙ্গে আবার একাধিক দেশের যোগ। সব মিলিয়ে গানটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সংশ্লিষ্ট সবাই। অবশেষে সেই গান এল অন্তর্জালে।